ঢাকা

হযরত আবু বকর রা. এর সংক্ষিপ্ত জীবনী-বার্তা আপডেট২৪

barta Update 24:

প্রকাশিতঃ

Shares



নিজস্ব প্রাবন্ধিক:

হযরত আবু বকর রা. ইসলামের প্রথম খলিফা ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সা. এর নিকটতম সাহাবি এবং “আস-সিদ্দীক” (সত্যনিষ্ঠ) উপাধিধারী সাহাবী ছিলেন। এই মহান নেতা ইসলামের স্থিতিশীলতা ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবীজির ইন্তেকালের পর মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করে ইসলামের ভিত্তি বজায় রাখেন তিনি । পূর্ণ নাম: আবদুল্লাহ ইবন আবি কুহাফা। জন্ম: ৫৭৩ খ্রিস্টাব্দ, মক্কায়। উপাধি: আতীক । মৃত্যুসাল: ৬৩৪ খ্রিস্টাব্দ, মদীনায় সমাধিস্থ মসজিদে নববীতে হযরত মুহাম্মদ (সা.)-এর পাশে আছেন।

জীবন ও ইসলাম গ্রহণ প্রারম্ভিকা:

আবু বকর রা. কুরাইশ বংশের তায়েম গোত্রে জন্ম লাভ বরেন। তিনি ব্যবসায় সমৃদ্ধ হন। ইসলাম আগমনের পর নবীজির আহ্বানে দ্বিধাহীনভাবে ইসলাম গ্রহণ করেন তিনি এবং প্রথম প্রাপ্তবয়স্ক সময়ই মুসলিম হিসেবে স্বীকৃত লাভ করেন। তাঁর দানশীলতা ও মানবিতা, সহনশীলতা তাঁকে মুক্তিকামীদের আশ্রয়দাতা করে তোলেন। তিনি নিজ অর্থদাে বহু দাস, যেমন বিলাল ইবন রাবাহ রা. কে মুক্ত করেন।

নবীজির নিকটতম সহচর:

মহানবী সা.এর হিজরতের সময় সাওর গুহায় তাঁর সাথী ছিলেন আবু বকর রা.। বদর, উহুদ ও খন্দকসহ নানা যুদ্ধে তিনি নবীর পাশে থেকে যুদ্ধ করেছেন। মিরাজের ঘটনার সত্যতা দ্বিধাহীনভাবে স্বীকার করায় নবীজির কাছ থেকে তিনি “আস-সিদ্দীক” উপাধিতে ভূষিত হন।

খিলাফত ও নেতৃত্ব:

নবীজির ইন্তেকালের পর আবু বকর রা. সর্বসম্মতভাবে খলিফা হিসেবে নির্বাচিত হন। তাঁর শাসনামলে ইসলামি ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন দাবিদার নবীদের ও বিদ্রোহী গোত্রদের বিরুদ্ধে “রিদ্দার যুদ্ধ” পরিচালনায় ভূমিকা রাখেন। খালিদ বিন ওয়ালিদ রা. কে নেতৃত্ব দিয়ে পারস্য ও বাইজেন্টাইন সীমান্তে অভিযান পাঠান, যা ইসলামি সাম্রাজ্যের ইতিহাসের সূচনা ঘটায়।

কুরআন সংকলন ও প্রশাসনিক অবদান:

ইয়ামামার যুদ্ধে বহু হাফেজ শাহাদাত বরণ করেন। তাঁর উদ্যোগে সাহাবিদের পরামর্শে কুরআনকে একত্রে সংকলন করায় ভূমিকা রাখেন । তিনি প্রশাসনিক কাঠামো ও জাকাত ব্যবস্থা শক্ত করেন এবং ইসলামী ন্যায়নীতি প্রতিষ্ঠার ভিত্তি রচনা করেন।

উত্তরাধিকার ও প্রভাব

মাত্র দুই বছরের শাসনকালেও আবু বকর রা. ইসলামের অস্তিত্বকে সুসংহত করেন এবং তাঁর দৃঢ়তা ও বিনয় মুসলিম নেতৃত্বের আদর্শ স্থির করে। ইসলামী ইতিহাসে তিনি “ইসলামের ত্রাণকর্তা” হিসেবে শ্রদ্ধেয়, যাঁর ত্যাগ ও সততা নবীজির মিশনের ধারাবাহিকতা নিশ্চিত করেন।


আরো পড়ুন


সূত্র: বার্তা আপডেট২৪ - barta update 24






Tags:
Blogger

মতামতঃ-
ক্রমানুসারে