আজমিরীগঞ্জের অধিকাংশ রাস্তার অবস্থা বেহাল/সংস্কার নেই দীর্ঘদিন ধরে- বার্তা আপডেট ২৪
![]() |
| ভাঙ্গা রাস্তায় কষ্ট করে গাড়ি পারাপারা হচ্ছে- বার্ত আপডেট ২৪ |
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ।
হবিগঞ্জের আজমিরীগঞ্জের গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা বড়ই বেহাল।বর্ষাকাল আসার আগেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে অধিকাংশ রাস্তা।এর মধ্যে দুটো রাস্তার অবস্থা চলাচলের একেবারেই অযোগ্য।
একটি হচ্ছে উপজেলার মাহতাবপুর টু জোরবিল হয়ে আনন্দ পুর রাস্তা।আরেকটি হচ্ছে আজমিরীগঞ্জ টু বদলপুর ইউনিয়নের রাস্তা। মাহতাবপুর রাস্তাটি দিয়ে আলীপুর,মাহতাব ও আনন্দ পুর গ্রামের মানুষ চলাচল করেন, কিন্তু প্রতিবছর বর্ষাকাল আসার কিছুদিন আগেই চলাচল এক রকম বন্ধ হয়ে যায়। তখন না নাও চলে, না পাও চলে।এখন এই সময়টা চলছে। তিন কিলোমিটার রাস্তায় জোরবিলের কালবার্ডের কয়েক কদম আগে ও কালবার্ডের কাছে মাটির রাস্তাটি ভেঙে যায় ও হাটু সমান কাঁদা জমে যায়।
স্বাধীনতা ৫৫ বছর পরও মাহতাবপুরবাসীর রাস্তার দুর্ভোগ যায় নি।এ গ্রামের বাসিন্দারা আরও জানান, বর্ষার আগে ও বর্ষাকালের শেষে আমাদের এ রাস্তায় চলাচল বন্ধ করতে হয়। বছরের কয়েক মাস ছাত্রছাত্রী ও এলাকাবাসীকে কাদামাটি ও হাটু পানি ভেঙে চলাচল করতে হয়।
এদিকে, উপজেলার আজমিরীগঞ্জের বদল টু মার্কুলী রাস্তার নিকলীভাঙা নামক স্থানটি জনদুর্ভোগে পরিণত হয়েছে। রাস্তাটা পাকা না হওয়ায় হাটু অবধি কাদা,পানিতে সয়লাব থাকে। জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে শত শত মানুষকে চলাচল করতে হয়।
তাছাড়া উপজেলার রসুলপুর টু কাকাইলছেও পাকা রাস্তাটি অধিকাংশ ভেঙে গেছে ২০২২ সালের বন্যায়। তিন কিলোমিটার এ রাস্তাটি ক্রমান্বয়ে ভাঙলেও সংস্কারের কোন উদ্যোগ নেই। বিরামচর টু আনন্দপুর রাস্তাটির অবস্থা বেহাল। স্থানে স্থানে খানাখন্দে ভরে গেছে। এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিমের সাথে কয়েকবার ফোন দিলে তিনি রিসিভ করেন নি। পরে, তিনি ফোন করে ওয়াটসসফে নক করতে বলেন।পরে নক করে সারা পাওয়া যায় নি।
সূত্র: বার্ত আপডেট ২৪। বাংলদেশ সংবাদ, ব্রেকিং নিউজ। বিশ্ব সংবাদ।

মতামতঃ-ক্রমানুসারে
Post a Comment