![]() |
| আজমিরীগঞ্জে ছামিরুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বার্তা আপডেট ২৪ |
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জের ছামিরুন আক্তারের লাশ উদ্ধারের ১৮ দিন অতিবাহিত হলে ও হত্যা রহস্য উদঘাটন হয় নি।কেন তাকে হত্যা করা হল? কারা তার হাত পা বাঁধা অবস্থায় পানিতে ফেলে দিল? কোন আসামীও এখন পর্যন্ত গ্রেফতার হয় নি? এনিয়ে এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন।
গত ১লা এপ্রিল উপজেলার বদলপুর ইউনিয়নের পুর্ব পুটিয়ারকান্দা গ্রামের কাছে বয়ে যাওয়া কালনী নদীতে ১১ বছর বয়সী ছামিরুন নামের এক কিশোরীর লাশ উদ্ধার হয়।
এলাকাবাসী,স্থানীয় সাংবাদিক ও ছামিরুনের বড় বোন তৃষা আক্তার জানান,ছামিরুনের লাশ উদ্ধারের দুইদিন আগে সে নিখোঁজ হয়।সেদিন রাতে পুর্ব পুটিয়ার কান্দা গ্রামে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজের দিন ছামিরুনকে কেউ কেউ দেখেছেন গ্রাম সংলগ্ন মাঠে সন্ধ্যায় সমবয়সী মেয়েদের সাথে খেলতে।এরপর ছামিরুনকে খোঁজে পাওয়া যাচ্ছিল না।সারারাত খোঁজার পর না পেয়ে আজমিরীগঞ্জ থানায় জিডি করা হয় পরদিন।
১লা এপ্রিল সকালে এলাকার মানুষ গরু চড়াতে গেলে ছামিরুনের লাশ কালনী নদীতে ভাসতে দেখলে পুলিশকে খবর দেয়।আজমিরীগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে হবিগঞ্জে ময়না তদন্তের জন্য পাঠায়।ছামিরুনের লাশ তার পড়নের কাপড় দিয়ে হাত- পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। তখন সে কাপড়হীন অবস্থায় পাওয়া ছিল।ছামিরুনের পিতার নাম মৃত নবিহোসেন।ছামিরুনের মা ঢাকা শহরে গার্মেন্টে চাকরী করেন।ছামিরুন তার মায়ের সাথে ঢাকায় থাকে।ওয়াজের দুদিন আগে তারাঁ বাড়িতে আসেন।তার মা মানষিক ভারসাম্যহীন বলে ছামিরুনের বড় বোন বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী তৃষা আক্তার জানান,পুলিশ বলছে ধৈর্য ধর, ধৈর্য ধর।আমরা নিশ্চিত না হয়ে তো ব্যবস্থা নিতে পারি না।তিনি আরো জানান,অভিযুক্ত চারজন আসামীর মধ্যে দুইজন গ্রামেই এখনো আছে।বাঁকী দুইজন গ্রামে দেখা যাচ্ছে না।আসামীরা খুব প্রভাবশালী বলে তিনি জানান।
এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকরা জানান,ছামিরুন হত্যার ব্যাপারে বারবার এলাকায় মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজমিরীগঞ্জ সরকারি কলেজের ছাত্ররা মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।পুটিয়ারকান্দা গ্রামবাসীও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তারা বলেন,ফাঁসি চাই ফাঁসি চাই ছামিরুন হত্যার ফাঁসি চাই।আমার বোন কবরে, আসামী কেন বাহিরে? প্রশাসনের ব্যর্থতা আছে বলে বক্তারা অভিযোগ করেন।ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে এ সমস্ত বক্তব্য দেখা যায়।
এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নিচ্ছেন! আগামীকাল ( ১৯ এপ্রিল ২৬) আবারও পুর্ব পুটিয়ারকান্দা গ্রামে নারীদের পক্ষ একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হবে বলে ছামিরুনের বড় বোন তৃষা আক্তার জানান.।এলাকাবাসী যাদের সাথে এদিন'র কথা হয়েছে তাঁরা প্রায় সকলি স্তম্ভিত এ ঘটনায়। তাঁরা বলছেন,এ ধরনের ঘটনা এর আগে এ গ্রামে ঘটেনি।তাঁরা সবাই এর বিচার চান। ছামিরুনের ভগ্নিপতি তৃষার স্বামী জানান, আসামীরা খুবই প্রভাশালী ব্যক্তির আপনজন। তাই সব কথা আমরা বলতে পারি না, পারছি না সাংবাদিকদের সাথে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেনের মোবাইলে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।সময় টিভির হবিগঞ্জ প্রতিনিধির ক্যামেরা পারসন আমিনুল ইসলামকে দিয়ে ও কয়েকবার ফোন দেওয়া হয় ওসি তা রিসিভ করেন নি। তবে এর আগে আজমিরীগঞ্জের স্থানীয় সাংবাদিকদের ওসি বলেছেন,হত্যা রহস্য উদঘাটনের জন্য কাজ করছেন।
সূত্র- বার্তা আপডেট ২৪

মতামতঃ-ক্রমানুসারে
Post a Comment