ঢাকা

আজমিরীগঞ্জে ৩ টি মোবাইল এবং ১০ হাজার টাকা চুরি। বার্তা আপডেট ২৪

barta Update 24:

প্রকাশিতঃ

Shares

 

আজমিরীগঞ্জে ৩ টি মোবাইল এবং ১০ হাজার টাকা চুরি।  বার্তা আপডেট ২৪
আজমিরীগঞ্জে ৩ টি মোবাইল এবং ১০ হাজার টাকা চুরি।  বার্তা আপডেট ২৪

মাহদি,  হবিগঞ্জ থেকে : কাকাইলছেওয়ে ছিচকে চোরের উপদ্রব বেড়েছে।  জানা যায়, গতকাল রাত আনুমানিক ২ টায় রামীম মিয়ার বসতঘরে ঢুকে ৩ টা এন্ড্রয়েড মোবাইল এবং নগদ দশ হাজার টাকা নিয়ে  যায় এক ছিচকে চোর। 

রামীম মিয়া জানান, "সে ঘুম থেকে উঠে দেখে তার ৩ টি মোবাইল (যার দাম ৯০ হাজার টাকা) এবং গরু বিক্রি করা নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে।"  রামীম মিয়ার বাড়ি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে। 

সে আর‍ও জানায়, একি গ্রামের তাজুল মিয়ার ঘরও চুরি হয়েছে।  তার ঘর থেকে স্বল্প পরিমাণ রুপা এবং নগদ টাকা নিয়ে গেছ। 

স্থানীয়রা জানান, এটি কোনো ছিচকে চোরের কাজ হতে পারে। যারা সুযোগ বুঝে ছোটো-ছোটো চুরি করে থাকে। 

কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের মানুষ এখন ভয়ে রাত কাটায়। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর রাতে ঘুমাতে পারছেন না ডেমিকান্দির মানুষ, চোরের ভয়ে। কখন জানি চোখ লেগে যায় আর চোর ঘরে ঢুকে স্বর্ণ, রুপা এবং মোবাইল, টাকা-পয়সাসহ ঘরে থাকা মূল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। 

এদিকে,  ভুক্তভোগীর সাথে আলাপ করলে জানান, তারা এ সংবাদ লেখা পর্যন্ত কোনো অভিযোগ করেন নাই। তবে করবেন বলে জানান।

সুত্র: বার্তা আপডেট ২৪
Tags:
Blogger

মতামতঃ-
ক্রমানুসারে