![]() |
| কাকাইলছেওয়ের শরীফপুর গ্রামের রাস্তার বেহাল অবস্থা: দুভোর্গে এলাকাবাসী- বার্তা আপডেট ২৪ |
আজমিরীগঞ্জ প্রতিনিধি:
আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শরীফপুর গ্রামের একটি গুরুত্বপুর্ণ রাস্তার বেহাল অবস্থার কারণে চরম
ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি
কাদামায় ও খানাখন্দে ভরে গেছে। স্বাভাবিক চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা শফিকুল জানান, ‘এই রাস্তা দিয়ে চলাচল করতে গেলে মারাত্বক সমস্যার সম্মুখীন েহতে হয়। বিশেষ করে বর্ষার সময় বৃষ্টির কারণে সব সময় পানি জমে থেকে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। রোগী বা শিক্ষার্থীদের নিয়ে যাতায়াত করা অত্যন্ত কষ্টকর।’
সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদা জমে আছে। যেখানে সামান্য বৃৃষ্টিতেই পানি জমে ছোট পুকুরের সৃষ্টি হয়। এতে করে মোটরসাইকেল এবং টমটম ও অন্যান্য যানবাহন চলাচল ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। পথচারীরাও বাধ্য হয়ে কাদার মধ্যে দিয়ে চলাচল করে।
এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রশাসন যেন অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মানুষের চলাচলের উপযুক্ত করে দেন।
সূত্র: বার্তা আপডেট ২৪- barta update 24

মতামতঃ-ক্রমানুসারে
একটি মন্তব্য পোস্ট করুন