নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:
হবিগঞ্জের হাওরাঞ্চলে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেতের মাঝখানে এখন চোখ জুড়ানো দৃশ্য, দলে দলে ফুটেছে বেগুনি রঙের কচুরিপানার ফুল। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য প্রতিদিনই আকর্ষণ করছে স্থানীয় মানুষসহ পথচারীদের।
হবিগঞ্জের হাওরাঞ্চলে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেতের মাঝখানে এখন চোখ জুড়ানো দৃশ্য, দলে দলে ফুটেছে বেগুনি রঙের কচুরিপানার ফুল। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য প্রতিদিনই আকর্ষণ করছে স্থানীয় মানুষসহ পথচারীদের।
স্থানীয়রা জানান, বর্ষার পানি নামতে শুরু করলে হাওরের নিচু জমিতে স্বাভাবিকভাবেই কচুরিপানা জন্মে। আর সেই কচুরিপানাতেই ফুটে ওঠে এই বেগুনি ফুল, যা পুরো মাঠজুড়ে এক মনোরম পরিবেশ সৃষ্টি করে। অনেকেই এই দৃশ্য দেখতে এসে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। কচুরিপানা বেশি ছড়িয়ে পড়লে তা ধানের ক্ষেতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
একজন কৃষক বলেন, “ফুল দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু বেশি হলে ধানের ক্ষতি করে। তাই আমাদের এগুলো পরিষ্কার করতে হয়।”
প্রকৃতির এই সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করছে। হাওরের এই বেগুনি ফুল যেন একদিকে সৌন্দর্যের প্রতীক, অন্যদিকে কৃষির জন্য চ্যালেঞ্জ।

মতামতঃ-ক্রমানুসারে
Post a Comment