ঢাকা

লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। এলাকাবাসী হতাশ! বার্তা আপডেট ২৪

barta Update 24:

প্রকাশিতঃ

Shares
লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। এলাকাবাসী হতাশ! বার্তা আপডেট ২৪
বিদ্যুৎ নেই ঘরে হারিকেন দিয়ে কাজ করছে- বার্তা আপডেট ২৪

বার্তা ডেস্ক: বেশ কয়েকদিন যাবত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যন্ত। ২৪ ঘন্টার মধ্যে প্রায় ২০ ঘন্টায়ই বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ নির্ভর কর্মক্ষেত্র প্রায়ই বন্ধ হয়ে আসছে। বিশেষ করে এলেকট্রিক যন্ত্র মোবাইলগুলো চার্জ হচ্ছে না। ফলে মোবাইল ভিত্তিক ব্যবসা-বাণিজ্য চালাতে কষ্টকর হচ্ছে। 

পাশাপাশি নেটওয়ার্কও সমস্যা দেখা দিচ্ছে। ফলে লেনদেন করা যাচ্ছে না। এভাবে অনেক দোকান-পাঠ কষ্টে ব্যবসা করে যাচ্ছে। স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, আমরা বিদ্যুতের কারণে বিদ্যুৎ নির্ভর ব্যবসা চালিয়ে যেতে পারছি না। 

এলাকাবাসীর একজন ভূক্তভোগী জানান, বিদ্যুতের কারণে ফ্রিজের সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে, বিশেষ করে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে। বিদ্যুৎ আসলেও ৩০/৪০ মিনেটের বেশি থাকছে না। ফলে এলাকাবাসী খুবই অতিষ্টে দিনাতিপাত করছে। 


সরজমিনে দেখা গেছে যে, বিশেষ করে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের বর্তমান অবস্থা হলো যে, সারাদিন বিদ্যুৎ নেই। আসলেও আনুমানিক ৩০/৪০ মিনিটের বেশি থাকছে না। বাড়ী-ঘরে এবং বাজারসহ সর্বত্রে বিদ্যুতের জন্য হাহাকার!

দেশের অন্যদিকে খবর নিয়ে দেখা গেছে যে, আমাদের এলাকার মতোই তাদের এলাকার অবস্থা- বিদ্যুৎ সংকটে মানুষের জীবন বির্পস্ত। 

অন্যদিকে, ঝড়-তুফানের কারণেও বিদ্যুৎ এর তার ছিড়ে ফেলছে। এ সমস্যায়ও বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে। প্রাকৃতিক সমস্যার পাশাপাশি মানব সৃষ্ট বিদ্যুৎ সংকটও দেখা দিচ্ছে। 

বিদু্ৎ উদ্পাদনের কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। বিশ্ব সংবাদ থেকে জানা যায় যে, তেলের সংকটের কারণেও বিদ্যুৎ উদপাদন করা যাচ্ছে না। ফলে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।      

তবে এলাকাবাসীর দাবি, অচিরেই এরকরম সংকটাবস্থা থেকে উত্তরণে ব্যবস্থা নিতে হবে।  তা না হলে, চরম বিপর্যের সম্মুখীন হতে হবে দেশ এবং দেশের মানুষের।      


সূত্র: বার্তা আপডেট ২৪

Tags:
Blogger

মতামতঃ-
ক্রমানুসারে