সুপথের সন্ধ্যানে-বার্তা আপডেট ২৪
আমাদের ইসলামি মনীষীগণ ইসলামের প্রচার, মুসলিম সমাজের সংস্কার, উন্নয়ন, শিক্ষা, ঐক্য এবং আজাদির জন্য সংগ্রাম করেছেন।
শুধু তাই নয়, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। উপমহাদেশে মুসলিম সমাজে আকাবিরদের অবদান ইতিহাসের পাতায় এখনো জ্বলজ্বল করছে। তাদের কর্মসমূহ মুসলিম সমাজের আধুনিকীকরণ, নৈতিক উন্নয়ন, এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তাদের জীবনী অধ্যয়ন করে আমরা এমন কিছু মূলনীতি, চিন্তা এবং কর্মের দিক নির্দেশনা পেতে পারি, যা আমাদের সমাজের উন্নতিতে ব্যাপক ভূমিকা রাখতে সাহায্য করবে। আমাদের প্রাত্যহিক জীবনের ভুলগুলো ধরিয়ে দেবে, কর্মপন্থা নির্ধারণ করতে সাহায্য করবে।
আলহামদুলিল্লাহ, এখন থেকে ‘বার্তা আপডেট ২৪’ আকাবিরদের নিয়ে জীবনী লেখা প্রকাশ করবে।এ ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র অবহেলা করব না। এমনকি আকাবিরদের জীবনী কিংবা ইসলামি মনীষীদের জীবনী যাতে মানুষ খুব সহজেই পড়ে জীবন গঠন করতে পারে, সেজন্য ‘বার্তা আপডেট ২৪’ সব সময় জীবনী প্রকাশ করে আপনাদের সামনে রাখার চেষ্টা করবে।
‘বার্তা আপডেট ২৪’ এর মূল লক্ষ্যই হচ্ছে, দীনের বার্তা আকাবিরে হক্কানীদের দেখানো পথ অনুযায়ী কাজ করে যাওয়া- ইনশা আল্লাহ।
মাওলানা আশরাফ আলী থানভী রহ, এর জীবনী নিয়ে লেখা প্রকাশিত হবে ইনশা আল্লাহ
সূত্র: বার্তা আপডেট ২৪

মতামতঃ-ক্রমানুসারে
Post a Comment