প্রতিবেদক:- আবুল খায়ের, হবিগঞ্জ থেকে।
গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশের জন্য আল্লাহ তাআলার এক মহা নিয়মত বা অনুগ্রহ। কোরআন ও হাদিছে বারংবার প্রকৃতি, গাছপালা ও পরিবেশ রক্ষার গুরুত্ব উল্লেখ করা হয়েছে।
![]() |
| অপলক তাকিয়ে থাকার মতো একটি দৃশ্য- bartaupdate24 বার্তা আপডেট ২৪ |
স্বয়ং আল্লাহ তাআলা বলেন: “তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতপর তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করি…” (সূরা আল-আন‘আম: ৯৯) এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, গাছপালা আল্লাহর রহমতের এক নিদর্শন। এগুলো শুধু সৌন্দর্যইবাড়ায় করে না, বরং মানুষের জীবনধারণের জন্য অপরিহার্য হয়ে পড়ে।
অন্য আয়াতে আল্লাহ বলেন: “তিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছেন…” — (সূরা নূহ: ১৯)
এখানে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য রাখার দায়িত্ব মানুষের উপর অর্পণ করা হয়েছে। গাছ রোপন ও সংরক্ষণ করা সেই দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ।
হাদিছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. বলেছেন: “যদি কিয়ামত সংঘটিত হওয়ার সময়ও তোমাদের কারো হাতে একটি চারা থাকে, তবে সে যেন তা রোপণ করে।” (মুসনাদ আহমদ)
এই হাদিসে গাছ লাগানোর গুরুত্ব এতটাই বেশি যে, শেষ মুহূর্তেও তা করতে উৎসাহ দেওয়া হয়েছে।
অন্য হাদিসে এসেছে: “কোনো মুসলমান যদি একটি গাছ রোপণ করে বা ফসল ফলায়, আর তা থেকে মানুষ, পশু বা পাখি খায়, তা তার জন্য সদকা হিসেবে গণ্য করা হয়।” (সহিহ বুখারি ও মুসলিম)
গাছ পরিবেশকে শীতল রাখে, বাতাসকে বিশুদ্ধ করে, বৃষ্টি আনতে সাহায্য করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে থাকে। আজকের পৃথিবীতে জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত গরম ও প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ হচ্ছে নির্বিচারে গাছ কর্তন করা। তাই ইসলাম আমাদের শুধু ইবাদতের শিক্ষা দেয়নি, বরং পরিবেশ রক্ষার দিকেও গুরুত্বারোপ করেছে।
সুতরাং, আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি গাছ লাগানো, গাছের যত্ন নেওয়া এবং পরিবেশ রক্ষায় সচেতন হওয়া। এটি শুধু মানবতার কল্যাণই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও একটি উত্তম মাধ্যম হিসেবে ধরা যায়।
সূত্র: bartaupdate24 - বার্তা আপডেট ২৪
বাংলাদেশ ও বিশ্বের সংবাদ পেতে bartaupdate24- বার্তা আপডেট ২৪ সাথেই থাকুন।

মতামতঃ-ক্রমানুসারে
Post a Comment