ঢাকা

কালোজিরা: মানবের কী উপকারে আসে? বার্তা আপডেট ২৪

barta Update 24:

প্রকাশিতঃ

Shares

কালোজিরা: মানবের কী উপকারে আসে?
 কালোজিরা: মানবের কী উপকারে আসে? বার্তা আপডেট ২৪


কালোজিরা একটি ছোট কালো বীজ। যা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে উৎপন্ন হয়ে থাকে। এটি মসলা হিসেবে ব্যবহৃত রান্নায়। এরপরও এর ঔষধি গুণাগুণের জন্য বিশেষভাবে পরিচিত রয়েছে জন মানবের। ইসলামি ঐতিহ্যে কালোজিরাকে ‘হাব্বাতুস সাওদা’ বলা হয়- যার অর্থ ‘কালো বীজ’ বা কালোজিরা।

আল্লাহ তা’লা পবিত্র কুরআন-এ স্বয়ং ‘কালোজিরা’ শব্দটির আলোচনা না করলেও বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মধ্যে মানুষের জন্য শিফা বা আরোগ্যের কথা বলেছেন। যেমন: “আমি কুরআন মাজীদে এমন বিষয় নাযিল করি- যা মুমিনদের জন্য শিফা ও রহমত।” (সূরা আল-ইসরা: ৮২)

এ আয়াতের আলোকে আলেমরা বলেন, তিনি প্রকৃতির অনেক উপাদানের মধ্যে চিকিৎসা বা শিফা রেখেছেন। কালোজিরা সেইসব উপাদানের অন্যতম, যা হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে।

কালোজিরার গুরুত্ব সবচেয়ে স্পষ্টভাবে পাওয়া যায় হাদিসে। মহানবী মুহাম্মদ (সা.) বলেছেন: “কালোজিরায় রয়েছে সব রোগের শিফা, মৃত্যু ব্যতীত।  সহিহ বুখারি, সহিহ মুসলিম। এ হাদিসটি কালোজিরার গুরুত্বকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে। এখানে ‘সব রোগের শিফা’ বলতে বোঝানো হয়েছে । এটি একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং বিভিন্ন রোগ নিরাময়ে সহায়ক ভূমিকা পালন করে।

ইসলাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করে, যার মধ্যে চিকিৎসাও এর ভেতরে। মহা নবী মুহাম্মদ সা. চিকিৎসা সম্পর্কে বলেছেন, “প্রত্যেক রোগের জন্য আল্লাহ তা’লা একটি চিকিৎসা সৃষ্টি করেছেন।” এ হাদিসের আলোকে বোঝা যায়, মানুষকে চিকিৎসা গ্রহণ করতে উৎসাহিত করা হয়েছে। কালোজিরা সেই চিকিৎসার একটি সহজলভ্য মাধ্যমহিসেবে ধারা যায়, যা প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখতে পুরোপুরিভাবে সাহায্য করে থাকে।

হাদিসে বর্ণিত কালোজিরার উপকারিতা আধুনিক বিজ্ঞানেও প্রমাণিত হচ্ছে। কালোজিরার মধ্যে ‘থাইমোকুইনন’ নামক একটি উপাদান রয়েছে, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।

এখন আমরা জানবো যে, কালোজিরার উপকারিতা হলো সম্পর্কে;

* রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ।

* সর্দি, কাশি ও হাঁপানিতে উপকারে আসে।

* হজমে খুবই শক্তি বাড়ায়।

* ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক।

* ত্বক ও চুলের যতেœ কার্যকরি ভূমিকা রাখে।

ইসলামের দৃষ্টিকোণ থেকে উপকারিতাগুলো আল্লাহ’র দেওয়া নেয়ামত, যা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে।

মহা নবী মুহাম্মদ সা. কালোজিরা ব্যবহারের বিভিন্ন পদ্ধতি শিখিয়েছেন। সাধারণত এটি খাওয়া, তেল হিসেবে ব্যবহার করা এবং মধুর সাথে মিশিয়ে খাওয়ার নিয়ম রয়েছে।

একটি হাদিসে উল্লেখ আছে, কালোজিরার গুঁড়া মধুর সাথে খেলে তাও কার্যকর হয়। এটি শরীরকে শক্তিশালী করে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে।

কালোজিরা শুধু শারীরিক চিকিৎসার জন্যই নয়, বরং আধ্যাত্মিক গুরুত্বও বহন করে। ইসলাম আমাদের শিখায় যে, প্রতিটি চিকিৎসার পাশাপাশি আল্লাহ’র উপর ভরসা রাখতে হবে।

অতএব, কালোজিরা  গ্রহণ করার সময় একজন মুসলিম আল্লাহর কাছে শিফা প্রার্থনা করে। এতে চিকিৎসা আরো কার্যকর হয় এবং রহমত লাভ করা যায়। যদিও কালোজিরা উপকারী, তবুও এটি অতিরিক্ত গ্রহণ করা উচিত নয়। ইসলাম সর্বদা মধ্যপন্থা অবলম্বনের শিক্ষা দেয়। তাই পরিমিত পরিমাণে কালোজিরা ব্যবহার করা সবার জন্য উচিত এবং সাবধানে ব্যবহার করা দরকার।

এছাড়া মারাত্বক রোগের ক্ষেত্রে অবশ্যই আধুনিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ইসলাম কখনোই চিকিৎসাকে অবহেলা করতে বলে না।

কালোজিরা একটি  প্রাকৃতিক নেয়ামত, যা ইসলামি দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। কুরআন মাজীদে এর সাধারণ নির্দেশনা এবং মহা নবী মুহাম্মদ সা. এর হাদিসের মাধ্যমে এর গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সহিহ বুখারি ও সহিহ মুসলিম-এ বর্ণিত হাদিস অনুযায়ী, কালোজিরা মানবদেহের জন্য এক বিশেষ শিফার উৎস হিসেবে জানা যায়।

সম্প্রতি বিজ্ঞানও এর উপকারিতা দেদার স্বীকার করে নিয়েছে, যা ইসলামের সত্যতাকে আরো শক্তভাবে প্রতিষ্ঠিত করে। তাই একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের উচিত, কালোজিরার উপকারিতা সম্পর্কে জানা এবং তা সঠিকভাবে ব্যবহার করা দরকার।

পরিশেষে বলতে চাই, কালোজিরা শুধু একটি মসলাভিত্তিক কোনো খাবার নয়, এটি একটি সুন্নতি চিকিৎসা। একটি প্রাকৃতিক মহা ওষুধ । আল্লাহ তা’লার পক্ষ থেকে মানুষের জন্য এক অনন্য উপহার হিসেবে জানতে হবে।

                                        আরো পড়ুন...

সূত্র:  কালোজিরা: মানবের কী উপকারে আসে? বার্তা আপডেট ২৪


Tags:
Blogger

মতামতঃ-
ক্রমানুসারে