ঢাকা

পহেলা মে: আন্তর্জাতিক শ্রমিক দিবস- বার্তা আপডেট ২৪

barta Update 24:

প্রকাশিতঃ

Shares

 


মাওলানা আবুল খায়ের : পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। পৃথিবীর সকল শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে এ দিনটি পালিত হয় থাকে। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে শ্রমিক ও শ্রমের মর্যাদাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামে শ্রমকে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে, যদি তা হালাল উপায়ে এবং আল্লাহ তা’লার রাজি খুশির জন্য করা হয়।

আজকের সমাজে শ্রমিকরা অনেক সময় অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত হয়। অথচ  শ্রমিকের অধিকার রক্ষায় অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়েছে ইসলাম। কোরআন ও হাদিসে শ্রমিকের সম্মান, ন্যায্য পারিশ্রমিক এবং তাদের প্রতি সদাচরণের  সুস্পষ্ট দিকনির্দেশনা  দিয়েছে ইসলাম।

আল্লাহ তা’লা মানুষকে কাজ ও পরিশ্রমের মাধ্যমে জীবন পরিচালনার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেনঃ
وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَىٰ
“মানুষ তাই পায়, যার জন্য সে চেষ্টা করে।”  আল-কুরআন ৫৩:৩৯
এই আয়াত প্রমাণ করে, মানুষের পরিশ্রম ও শ্রমের মূল্য আল্লাহর কাছে অত্যন্ত  গুরুত্বপূর্ণ।
আরও বলেনঃ
فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ “তোমরা পৃথিবীর পথে-প্রান্তরে চলাফেরা কর এবং আল্লাহর রিজিক থেকে আহার কর।” আল-কুরআন৬৭:১৫ । এ আয়াতে হালাল উপায়ে উপার্জনের জন্য শ্রম ও কর্মের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।
মুহাম্মদ সা. শ্রমিক ও কর্মজীবী মানুষের মর্যাদা খুবই গুরুত্বের সাথে তুলে ধরে তিনি বলেনঃ
مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ 
“নিজ হাতের উপার্জনের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায়নি।” সহিহ বুখারি। এই হাদিসে পরিশ্রম করে উপার্জনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে।
ইসলাম শ্রমিকের অধিকার আদায়ে অত্যন্ত কঠোর। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ
أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ কর।” সুনানে ইবনে মাজাহ। বর্তমান সমাজে অনেক শ্রমিক সময়মতো বেতন পান না, যা ইসলামের দৃষ্টিতে  অন্যায়।শ্রমিকের অধিকার নষ্টকারীর ভয়াবহ পরিণতিতে রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
قَالَ اللَّهُ تَعَالَى: ثَلَاثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ... وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِهِ أَجْرَهُ আল্লাহ তাআলা বলেন, “কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হব... তাদের একজন হলো সেই ব্যক্তি, যে শ্রমিক দ্বারা পূর্ণ কাজ আদায় করে নেয় কিন্তু তার মজুরি দেয় না।” সহিহ বুখারি। এ হাদিস শ্রমিকের অধিকার হরণকারীদের জন্য ভয়াবহ সতর্কবার্তা। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই। আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন। তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াবে এবং যা পরবে তাদেরও তা পরাবে।”সহিহ বুখারি। এতে বোঝা যায়, শ্রমিককে তুচ্ছ-তাচ্ছিল্য করা নয়; বরং সম্মান ও ভালোবাসা দিয়ে আচরণ করা ইসলামের 

শ্রমিক দিবসের শিক্ষা
পহেলা মে আমাদের শিক্ষা দেয়—
* শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
* সময়মতো মজুরি দিতে হবে।
* শ্রমিককে সম্মান করতে হবে।
* শোষণ, বঞ্চনা ও বৈষম্য দূর করতে হবে।
* শ্রমিকের নিরাপত্তা ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

ইসলাম অনেক আগেই এসব অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই মুসলিম সমাজের দায়িত্ব হলো কোরআন ও সুন্নাহর আলোকে শ্রমিকদের মর্যাদা রক্ষা করা।

পরিশেষ বলতে চাই, শ্রমিক সমাজের চালিকাশক্তি। তাদের পরিশ্রম ছাড়া কোনো রাষ্ট্র, প্রতিষ্ঠান বা সভ্যতা টিকে থাকতে পারে না। ইসলাম শ্রমিককে অবহেলা নয়, বরং সম্মান ও ন্যায্য অধিকার প্রদানের শিক্ষা দিয়েছে।
শ্রমিকের ঘামকে সম্মান করব, তাদের অধিকার আদায় করব এবং কোরআন-সুন্নাহর আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলব।

লেখক- ইমাম, খতিব ও প্রাবন্ধিক


Tags:
Blogger

মতামতঃ-
ক্রমানুসারে