ঢাকা

জাগতিক শিক্ষার আলোয় আলোকিত ভবিষ্যৎ: প্রতিষ্ঠার পথে মানুষের প্রধান শক্তি

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

জাগতিক শিক্ষার আলোয় আলোকিত ভবিষ্যৎ: প্রতিষ্ঠার পথে মানুষের প্রধান শক্তি-bartaupdate24 বার্তা আপডেট ২৪

বাংলাদেশ শিক্ষা- bartaupdate24, বার্তা আপডেট ২৪


শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এটি শুধু অক্ষরজ্ঞান নয়, বরং চিন্তা করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং বাস্তব জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার ভিত্তি। বিশেষ করে জাগতিক শিক্ষা-যা আমাদের দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্র ও সমাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ত-একজন মানুষকে স্বাবলম্বী ও সফল করে তুলতে অপরিহার্য ভূমিকা পালন করে।

বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক। এখানে টিকে থাকতে হলে শুধু ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষতা, জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা। বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা, চিকিৎসা, প্রকৌশল-প্রতিটি ক্ষেত্রেই জাগতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। একজন শিক্ষিত মানুষ নিজের জন্য যেমন উন্নতির পথ তৈরি করতে পারেন, তেমনি সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখতে সক্ষম হন।

জাগতিক শিক্ষার সবচেয়ে বড় শক্তি হলো-এটি মানুষকে বাস্তবমুখী করে তোলে। একজন শিক্ষার্থী যখন বইয়ের জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করতে শেখে, তখন তার চিন্তাধারা বদলে যায়। সে শুধু চাকরির জন্য নয়, বরং নতুন কিছু সৃষ্টি করার, উদ্যোক্তা হওয়ার এবং অন্যদের কর্মসংস্থান তৈরির ক্ষমতা অর্জন করে।

তবে শুধু ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়। প্রয়োজন মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি সৃজনশীলতা, প্রযুক্তি জ্ঞান, সমস্যা সমাধানের ক্ষমতা এবং নৈতিক মূল্যবোধকে সমান গুরুত্ব দেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা হবে আরও যোগ্য ও আত্মবিশ্বাসী। বর্তমান যুগে তথ্যপ্রযুক্তির ব্যবহার, ইংরেজি ভাষায় দক্ষতা এবং পেশাভিত্তিক প্রশিক্ষণ একজন শিক্ষার্থীকে দ্রুত প্রতিষ্ঠিত হতে সাহায্য করে।

একই সাথে পরিবার ও সমাজেরও দায়িত্ব আছে শিক্ষার গুরুত্ব বোঝানো এবং শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করা। অনেক সময় দেখা যায়, শুধু পরীক্ষার ফলাফলকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বাস্তব দক্ষতা অর্জনের দিকে নজর কম থাকে। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন-পরিবর্ধণ করা জরুরি।


bartaupdate24 বার্তা আপডেট ২৪

Tags:
Blogger

মতামতঃ-
ক্রমানুসারে