ঢাকা

বানিয়াচংয়ের বিথঙ্গল আখড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড।৭টি দোকান পুড়ে ছাই। অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি- বার্তা আপডেট ২৪

barta Update 24:

প্রকাশিতঃ

Shares
বানিয়াচংয়ের বিথঙ্গল আখড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড
প্রতিকী ছবি: বিথঙ্গল আখড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড -বার্তা আপডেট ২৪


নিজস্ব প্রতিনিধি।। হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের বিথঙ্গল আখড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার খবর পাওয়া গেছে।  স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত  আনুমানিক দেড়টায়   বিথঙ্গল আখড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । একজন প্রত্যক্ষদর্শী জানান, জানাজানির এক পর্যায়ে  মানুষ দৌড়েে এসে যে যা দিয়ে পাড়ছে তা দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেছে। কেউ পানি দিয়ে আগুন নিভাচ্ছে। আবার কেউ কাদামাটি ইত্যাদি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেছে। এরপরও  ৭টি দোকান পুড়ে ছাই যায় । এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে স্থানীয় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান মধু মিয়াসহ স্থানীয় নেতৃবর্গ, সরজমিন পরিদর্শন করেন এবং দুঃখ প্রকাশ করেন। 

Tags:
Blogger

মতামতঃ-
ক্রমানুসারে