![]() |
| কাদাময় গ্রামীণ সড়ক: চলাচলে দুর্ভোগে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ- বার্তা আপডেট ২৪ |
শেখ আমির হামজা,আজমিরীগঞ্জ থেকেঃ
আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর ও আলীপুর গ্রামবাসী দেশ স্বাধীনতার পর থেকেই বর্ষায় নাও হেমন্তে পাও ছাড়া ভাগ্যে জুটেনি সড়কের স্বাদ।
জানা যায়, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও উক্ত ২ টি গ্রাম আলীপুর ও মাহতাবপুর গ্রামের রাস্তা নির্মাণ হয়নি। এ দুই গ্রামে প্রায় ১০/১২ হাজার মানুষের বসবাস।
স্হানীয়রা জানান, তাদের গ্রামে সচিব,ইউএনও সহ সরকারের উদ্ধর্তন কর্মকর্তা সহ অনেক চাকুরীজীবী শিক্ষিত ছেলে মেয়ের জন্ম। এ গ্রামে কৃষিসহ প্রবাসি মানুষের বসবাস করেন । তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের যাতায়াতের জন্য এখন পর্যন্ত কোন সরকার প্রায় ৩ কিলোঃ রাস্তা নির্মান করেনি । এ অবস্হায় এলাকার সাধারন মানুষ ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন রোগে আক্রান্ত । মানুষের চলাচল করতে নানান সমস্যার সৃষ্টি হয়।তাদের বর্ষায় নৌকা ও হেমন্তে হেটেঁ দীর্য পথ পাড়ি দিয়ে কাকাইলছেও বাজার বা আজমিরীগঞ্জ সদরে আসতে হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, গত সরকারের সময় আনন্দপুর গ্রামের রাস্তা হতে মাহতাবপুর ও আলীপুর রাস্তাার মাটিঁ ফেলে কাজ করে কিন্তু বর্ষায় আবার তলিয়ে যায়। কিছু অংশ রাস্তার,যা বর্তমানে শুকুনো থাকলে কিছু মিশুক ও টমটম চলাচল করায় বৃষ্টি হলে এ রাস্তায় কোন টমটম বা মোটরসাইকেল সহ কিছু যাতায়াত করতে পারে না।আনন্দপুর রাস্তা থেকে মাহতাবপুর প্রায় ৩ কিলোমিটার দুরত্ব হবে।
এলাকাবাসীর দাবী, দ্রুত রাস্তাটি উচু করে আরসিসি ঢালায়ের মাধ্যমে এলাকার দুর্ভোগ দুর করার জন্য সংশ্লিষ্ট সকলের নজর দেওয়ার দাবী করেন।
সূত্র: বার্তা আপডেট ২৪- barta update 24

মতামতঃ-ক্রমানুসারে
Post a Comment