ঢাকা

ইসলামের দৃষ্টিতে বৈশখা উদযাপন- বার্তা আপডেট ২৪

barta Update 24:

প্রকাশিতঃ

Shares

কী বলে ইসলাম বৈশাখ উদযপনে- বার্তা আপডেট ২৪


সম্পাদকীয়:- bartaupdate24-বার্ত আপডেট ২৪


বাংলা নববর্ষ, বাংলাদেশের একটি গুরুত্বর্পূণ সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর ১৪ এপ্রিল এই দিনটিতে নতুন বছরের সূচনা হিসেবে পালিত হয়। এতে হালখাতা, মেলা, আনন্দ-উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি হয়ে থাকে। কিন্তু মুসলমান হিসেবে এই উৎসব উদযাপন করা বৈধ কি না, এ বিষয়ে ইসলামি শরিয়তের আলোকে বিশ্লেষণ করা দরকার।

ইসলামের উৎসবের মূলনীতি- ইসলামের উৎসবন র্নিধারণ করে দিয়েছেন- আল্লাহ তা’লা ও রাসুল সা.। মুসলমানদের জন্য নির্দিষ্ট  দুটি ঈদ। নবী সা. বলেছেন, আল্লাহ তা’লা তোমাদের জন্য এই দুই দিনকে উত্তম করেছেনে-ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এই হাদিছ থেকে বুঝা যায়, মুসলমানদের ধর্মীয়ভাবে উৎসব নির্ধারিত।

কুরআন শরীফে এরকম বিজাতীয় অনুকরণ থেকে সতর্ক থাকতে বলেছেন। আল্লাহ তা’লা বলেন- তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। এবং জেনে-বুঝে সত্য গোপন করো না। এখানে উদ্দেশ্য হলো যে, নিজের ধর্মীয় পরিচয় বজায় রাখা, এবং অন্য ধর্মীয় রীতির সাথে বিভ্রান্তির সৃষ্টি না করা। 

অন্য আয়াতে আল্লাহ তা’লা বলেন- তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি শরিয়ত ও পথ নির্ধারণ করেছি। অর্থাৎ- প্রতিটি ধর্মের আলাদা বিধান ও পরিচয় আছে। হাদিছে অন্য জাতির অনুকরণ সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নবী সা. যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে বা অনুসরন করে , সে আমাদের অন্তর্ভূক্ত নয়। এই হাদিছের ভিত্তিতে আলেমগণ বলেন- ধর্মীয় পরিচয়ের অংশ হিসেবে অন্য ধর্মীয় রীতি অনুসরণ করা এক্কেবারেই অনুচিত।

বৈশাখ উদযাপনের বাস্তবতা হলো যে- বৈশাখ মূলত একটি অপসংস্কৃতি বটে। ইসলামে মুটোও বৈধতা দেয় না। তবে যদি স্বাভাবিকভাবে স্বাগত জানায়, সামাজিক মিলনমেলা হয়, সংস্কৃতির অনুষ্ঠান হয় যদি শরিয়ত বিরোধী না হয়, তবে অবৈধ বলা যাবে না।

পক্ষান্তরে- অশ্লীল গান, নাচ বা মিশ্র অবাধ পরিবেশ, ধর্মীয় রীতি হিসেবে পালন করা, অপচয় করা, অনৈতিক আচরণ এবং অন্য ধর্মীয় উৎসবের অংশ মনে করা অনুচিত এবং এটাকে কখনো বৈধ ঘোষণা করা যাবে না।  

ইসলামের শরিয়তের একটি গুরুত্বর্পূণ নীতি হলো:-
“মূলত সব জিনিস বৈধ, যতক্ষণ না তার নিষধাজ্ঞা প্রমাণিত হয়”

এই হিসেবে বৈশাখ পালন যদি শুধু সামাজিক ও সংস্কৃতি হয় এয় ইসলাম বিরোধী কিছু না হয়, তাহলে জায়েজ বা মুবাহ হিসেবে বিবেচনা করেছেন কিছু আলেম। অন্যথায় অবৈধই হয়ে থাকে। 



সূত্র: bartaupdate24-বার্ত আপডেট ২৪
Tags:
Blogger

মতামতঃ-
ক্রমানুসারে