ঢাকা

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ ও মুদ্রাসহ যাত্রী আটক

barta Update 24:

প্রকাশিতঃ

Shares

ছবির ভদ্রলোক পবিত্র উমরাপালন শেষে দেশে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হয়েছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর হাতে।
মফিদুল ইসলাম (৪৩) নামের ওই ব্যক্তি খুলনা জেলার লবণচরা এলাকার বাসিন্দা।
এদিকে আজ বিজ্ঞপ্তি দিয়ে হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে হজযাত্রীদেরকে হজ এজেন্সি কিংবা অন্য কারো প্ররোচনায় নিষিদ্ধ পণ্য বহনে নিষেধ করা হয়েছে।
বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে সৌদি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে।
অন্যদিকে উমরাপালন শেষে দেশে ফেরার পর প্রায়ই এক শ্রেণির উমরাযাত্রী কিংবা কথিত মুয়াল্লিম নিষিদ্ধ নানা পণ্যসহ আটক হন। ফলে জনমনে হজ ও উমরার মুয়াল্লিম ও এজেন্সি সম্পর্কে বিরুপ ধারণা জন্ম নিচ্ছে।
অনেকে বলেন, সস্তা কিংবা কম টাকায় উমরার রহস্য এটাই!
Tags:
Blogger

মতামতঃ-
ক্রমানুসারে